আগামীকাল ৬ ঘণ্টা ফতুল্লা-মুন্সিগঞ্জসহ কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
বাংলাদেশ রেলওয়ের পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন সেতু নং-০৭-এর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৬ জুন (শুক্রবার) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন স্থানান্তর কার্যক্রম চলাকালে উল্লিখিত এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।