ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলোর ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- আইডিএলসি, প্রাইম ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজুমার, বিএটিবিসি, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক এবং রূপালী ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
নিম্নে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ জানানো হলো-
২২ জুলাই
অগ্রণী ইন্স্যুরেন্স- দুপুর ২:৩০ টায়
প্রিমিয়ার ব্যাংক- বিকাল ৩:০০ টায়
শাহজালাল ইসলামী ব্যাংক- বিকাল ৫:১৫ টায়
২৩ জুলাই
রূপালী ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্স- বিকাল ৩:০০ টায়
প্রাইম ইন্স্যুরেন্স- বিকাল ৪:০০ টায়
বিএটিবিসি- বিকাল ৫:০০ টায়
২৬ জুলাই
পিপলস ইন্স্যুরেন্স- বিকাল ৩:০০ টায়
২৮ জুলাই
আইডিএলসি ফাইন্যান্স- দুপুর ২:৩০ টায়
ইস্টার্ন ইন্স্যুরেন্স- বিকাল ৩:০০ টায়
ইউনিলিভার কনজুমার কেয়ার- বিকাল ৪:০০ টায়