সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

আইটি কনসালট্যান্টসে কোম্পানি সচিব নিয়োগ

নবায়ন হয়নি সনদ; আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

এ সময় লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, দর কমেছে ২০২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৩৪ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৬০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯ টির, দর কমেছে ৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৮৩ লাখ টাকা।

[atn_photocard]
আরো