উত্থানে শুরু পতনে শেষ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ১১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১২ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ইউনিক হোটেল

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

দিনভর লেনদেন হওয়া ৩৮৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১ টির, দর কমেছে ১৯০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।

ডিএসইতে ৭৫৪ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯০ কোটি ২৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৯ পয়েন্টে।

সিএসইতে ১৮৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৬ টির দর বেড়েছে, কমেছে ৭১ টির এবং ৩০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো