পুঁজিবাজারে আসবে সুজুকি মোটরসাইকেল বাজারজাতকারী র‍্যানকন মোটরবাইকস

পুঁজিবাজারে আসার পরিকল্পনা করছে বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের প্রস্তুতকারক ও একমাত্র অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠান র‍্যানকন মোটরবাইকস লিমিটেড।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন

কোম্পানিটির পুঁজিবাজারে আসার বিষয়ে লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেড উপদেষ্টা এবং সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) র‍্যানকন মোটরবাইকসের সঙ্গে লায়ন সিটি অ্যাডভাইজরি ও সিবিসি ক্যাপিটালের একটি চুক্তি সই হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

উত্থানে শুরু পতনে শেষ

দর বৃদ্ধির শীর্ষে ইউনিক হোটেল

এই চুক্তির আওতায়, লায়ন সিটি র‍্যানকন মোটর বাইকসকে কর্পোরেট ও পুঁজিবাজার বিষয়ক পরামর্শ সেবা প্রদান করবে এবং সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট প্রস্তাবিত তালিকাভুক্তি প্রক্রিয়ার ব্যবস্থাপনা করবে।

র‍্যানকন মোটর বাইকসের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী এবং লায়ন সিটি অ্যাডভাইজরির নির্বাহী পরিচালক এরশাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে র‍্যানকন মোটর বাইকসের ঊর্ধ্বতন কর্মকর্তা আহসান হাকিম, ফারহানা করিম, ইমরান জামান খান এবং আবু জাফর সিদ্দিক উপস্থিত ছিলেন।

[atn_photocard]
আরো