ব্লক মার্কেটে লেনদেন ৭৯ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৯টি কোম্পানির মোট ৭৯ কোটি ৯১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

সূচকের উত্থানে চলছে লেনদেন

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সী পার্ল রিসোর্টের ১৬ কোটি ৩২ লাখ ৫০ হাজার, দ্বিতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৭ লাখ ৭৩ হাজার ও তৃতীয় স্থানে বিকন ফার্মার ১০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীণফোনের ৬ কোটি ২৮ লাখ ৭৪ হাজার, সোনালী পেপারের ৩ কোটি ৭০ লাখ ৩৪ হাজার, দেশবন্ধু পলিমারের ২ কোটি ২ লাখ ৫০ হাজার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৩ লাখ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১ কোটি ৭০ লাখ ৪০ হাজার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৬ লাখ ২ হাজার এবং ওরিয়ন ফার্মার ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো