প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে শেলটেক সিরামিকসের ১৫০ কোটি টাকা উত্তোলন

বাংলাদেশের সিরামিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানি এবং শেলটেক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শেলটেক সিরামিকস লিমিটেড সম্প্রতি ‘Non-convertible Cumulative Preference Shares’ ছাড়ার মাধ্যমে ১৫০ কোটি টাকা উত্তোলন করেছে। ভবিষ্যৎ অর্থনৈতিক ঝুঁকি এড়ানোর কৌশল হিসেবে শেলটেক সিরামিকসের ব্যবস্থাপনা পর্ষদ এ পদক্ষেপ গ্রহণ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

শেলটেক সিরামিকস লিমিটেড ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ইউরোপীয় প্রযুক্তির সহায়তায় অত্যাধুনিক কারখানায় দৈনিক ৪,২০,০০০ বর্গফুট (৩৯,০০০ বর্গমিটার) ফ্লোর ও ওয়াল টাইলস উৎপাদন করতে সক্ষম কোম্পানিটি। বাজারের ট্রেন্ড ও ক্রেতাদের পছন্দকে মাথায় রেখে বিভিন্ন রকমের নকশা ও টেক্সচারের আন্তর্জাতিক মানের টাইলস উৎপাদন করে থাকে শেলটেক সিরামিকস।

আরো