সিএসইতে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু

আজ সিএসইতে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ ব্যাংক এশিয়ার সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানান । স্বাগত বক্তব্যে তিনি বলেন – ব্যাংক এশিয়ার মতো প্রতিষ্ঠান যারা বন্ড লিস্টিং-এর মাধ্যমে ক্যাপিটাল মার্কেটকে আরও সমৃদ্ধ করার জন্য কাজ করছেন,তাদের পদক্ষেপগুলো হলো সময় উপযোগী সিদ্ধান্ত। এখানে উল্লেখ্য যে,পুঁজিবাজারে ইতিমধ্যে ৩৪টি ব্যাংক রয়েছে এবং বেশ কিছু বন্ড লিস্টেড হয়েছে।আজ এই বন্ডের লেনদেন শুরু শেয়ারবাজারে আরো গতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে । সফলভাবে বন্ডটির লিস্টিং প্রক্রিয়া সম্পন্ন করে ক্যাপিটাল মার্কেটে আসার জন্য তিনি ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পর্ষদকে অভিনন্দন জানান ।

ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউজ্জামান বলেন – আমরা শেয়ার মার্কেটের বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর মানসিকতা নিয়ে এসেছি এবং একই সাথে আশা করছি বন্ড মার্কেটের উন্নয়নের ব্যাপারে । ক্যাপিটাল মার্কেটকে একটি যুগোপযোগী মার্কেট করার জন্য এর প্রোডাক্টগুলোর উন্নয়ন এবং সে ব্যাপারে সচেতনতা তৈরি করাও বেশ জরুরী । আমরা স্টক এক্সচেঞ্জ এবং রেগুলেটর এর সাথে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিঃ এর চিফ ফিনান্সিয়াল অফিসার, জনাব ইব্রাহীম খলিল,এফসিএ, এভিপি এন্ড হেড অব ইনভেস্টমেন্ট ইউনিট, মোঃ আব্দুল্লাহ আলমামুন । এছাড়া আরো ছিলেন ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চীফ এক্সিকিউটিব অফিসার, জনাব সুমন দাস, সিএসইর ডেপুটি জেনারেল মানেজার, জনাব হাসনাইন বারি, সিটি ব্যাংক ক্যাপিটাল এর এনালিস্ট, জনাব মুহিত মুজতবা আলম, ব্যাংক এশিয়া এবং সিএসই এর অন্যান্য কর্মকর্তাগণ ।

[atn_photocard]
আরো