তিতাস গ্যাসের সিবিএ সভাপতি কাজিম উদ্দিন আর নেই
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি কাজিম উদ্দিন মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
রোববার (১৪ এপ্রিল) ভারতের রাজধানী নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কাজিম উদ্দিননের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
