লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসইর বৈঠক

লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

জানা গেছে, কোম্পানিটির ৩১ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলোর শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৬০ লাখ ৪১ হাজার টাকার।

২৩ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইটিসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কোহিনূর কেমিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, মালেক স্পিনিং, ফার্মা এইড, বীচ হ্যাচারি ও বেস্ট হোল্ডিং লিমিটেড।

[atn_photocard]
আরো