কুমিল্লায় চান্দিনা শাখা উদ্বোধন করলো যমুনা ব্যাংক

যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে কুমিল্লায় ১৬৮তম “চান্দিনা শাখা” উদ্বোধন করলো যমুনা ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম।

এ সম্পর্কিত আরো সংবাদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক রবিন রাজন সাখাওয়াত, রেদোয়ান-উল করিম আনসারি, মোঃ ইসমাইল হোসেন সিরাজী ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুর রহমান সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নিকটস্থ শাখাসমুহের শাখা-প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক গ্রাহকবৃন্দ।

[atn_photocard]
আরো