নাভানা ফার্মার আইপিও তহবিল ব্যয়ের পরিকল্পনায় পরিবর্তন

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি আইপিও থেকে সংগৃহীত অর্থ কোম্পানির প্রসপেক্টাসে ঘোষিত এসভিপিও ফ্যাসালিটির আধুনিকীকরণ এবং সম্প্রসারণ কাজে ব্যয়ের পরিবর্তে জেনেরিক উৎপাদনের নতুন ইউনিট নির্মাণে ব্যয় করবে। এছাড়া আইপিওর মাধ্যমে উত্তেলিত অর্থ ব্যবহারের সময়সীমায় পরিবর্তন আনছে কোম্পানিটি।

বুধবার (৮ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডরিন পাওয়ারের বোর্ড সভা ৮ অক্টোবর

সূচকের পতনে ডিএসইতে লেনদেন ৭২৩ কোটি টাকা

সূচকের উত্থানে চলছে লেনদেন

এর আগে, মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সপ্তম বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, নাভানা ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। সে সময় কোম্পানিটি জানিয়েছিল, উত্তোলিত অর্থ থেকে ১৩ কোটি ১২ লাখ টাকা জেনেরিক উৎপাদন কেন্দ্র নির্মাণে ব্যবহার করা হবে। যেটা এসভিপিও সুবিধা সম্পন্ন অধুনিকরণ এবং সম্প্রসারণের জন্য বরাদ্দ ছিল।

এছাড়া আইপিওর মাধ্যমে উত্তেলিত অর্থ ব্যবহারের সময়সীমায় পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি আইপিওর টাকা গ্রহণের পরবর্তী ৩৬ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে।

[atn_photocard]
আরো