লেনদেনের শীর্ষে বিকন ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

জানা গেছে, কোম্পানিটির ৭২ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার।

১৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল হোটেল।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিম, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, ইউনিলিভার কনজ্যুমার, সেন্ট্রাল ফার্মা, ওরিয়ন ফার্মা লিমিটেড।

[atn_photocard]
আরো