ঢামেক থেকে সিএমএইচে নেওয়া হয়েছে হাসনাত আব্দুল্লাহকে

আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আজ (সোমবার) বিকাল সোয়া তিনটার দিকে হাসনাতকে সিএমএইচে পাঠানো হয়েছে।’

এ সম্পর্কিত আরো সংবাদ

ঢাকায় ৬ রুটে পরীক্ষামূলক বাস চালু

পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন

রবিবার রাতে সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হন হাসনাত আব্দুল্লাহ। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র আন্দোলনের এই সমন্বয়কসহ অন্য আহতদের দেখতে ঢামেকে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

হাসনাত ও অন্য আহতদের দেখার পর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘গতকালের (রবিবার) ঘটনায় আমরা খুবই ব্যথিত। আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আগের চেয়ে ভালো আছে।’

[atn_photocard]
আরো