ইউনিয়ন ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান মোঃফরিদ উদ্দীন আহমদ

মোঃফরিদ উদ্দীন আহমদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিএবংএক্সিম ব্যাংক পিএলসি এরসাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, এক্সিম ব্যাংক পিএলসি এর উপদেষ্টাএবং মেঘনা ব্যাংক পিএলসিএর (ইসলামি কব্যাংকিং) এর পরামর্শক, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইউনিয়ন ব্যাংক পিএলসি রএর পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ইসলামিক ব্যাংকিং ও ফিন্যান্সে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ১৯৮৩ সালের ৩০ মার্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্ঠার প্রথম লগ্নেই তিনি যোগদানকরেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ ব্যাংক নিয়োগ কমিটির মাধ্যমে ব্যাংকিং পেশায় প্রবেশ করেনএবং সোনালী ব্যাংক পিএলসিতে যোগদান করেন। তিনি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও পদ্ধতির উন্নয়নের সাথে যুক্ত ছিলেন। জনাব ফরিদ নাইজেরিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃক মনোনীত“জাইজ ব্যাংক”প্রতিষ্ঠার জন্যও কাজ করেছেন।

জনাব ফরিদ বহু ইসলামী ব্যাংক এবং ইসলামীআর্থিক প্রতিষ্ঠান ও কর্পোরেট সংস্থার শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান/সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেনএবংইসলামি কব্যাংকিং ও ফাইন্যান্সেরওপর গবেষণাপত্র উপস্থাপন করেন। জনাব ফরিদ বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ে অবদানের জন্য সেন্ট্রালশরিয়াহ বোর্ড অ্যাওয়ার্ড লাভকরেন। এছাড়া বাংলাদেশে ইসলামী ব্যাংকিংপ্রতিষ্ঠা, প্রবৃদ্ধি ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য তাকেন বাবস্যার সলিমুল্লাহ স্বর্ণ পদক প্রদান করা হয়। তিনি এক জন ভ্রমণ প্রিয়াসু ব্যক্তি। তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মান, সুইজারল্যান্ড, ফ্রান্স, জাপান, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান, ভারত, সিঙ্গাপুর, হংকং, কেএসএ, সংযুক্ত আরবআমিরাত, কাতার, ওমান, বাহরাইন, অস্ট্রেলিয়াএবংম্যাকাও সফর করেছেন।

[atn_photocard]
আরো