এসবিএসি ব্যাংকের আড়াই কোটি শেয়ার বিক্রির ঘোষণা

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসির আড়াই কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে মেসার্স ভিকার ইন্টারন্যাশনাল। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

সূত্র মতে, কোম্পানিটির নমিনেটেড ডিরেক্টর ভিকার ইন্টারন্যাশনাল এসবিএসি ব্যাংকের ২ কোটি ৫০ লাখ শেয়ার বিক্রি করবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে এ শেয়ার বিক্রি করা হবে।

উল্লেখ্য, ভিকার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা সহযোগী মোহাম্মদ নাজমুল হক। যিনি এসবিএসি ব্যাংকের মনোনীত পরিচালক।

[atn_photocard]
আরো