হিজবুল্লাহর অতর্কিত হামলায় চার ইসরায়েলি সেনা নিহত, আহত ১৮

লেবাননের সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের অতর্কিত হামলায় দখলদার ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ১৮ জন সেনা।

বুধবার (২ অক্টোবর) ইরানি বার্তা সংস্থা ইরনা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সকালে সীমান্তবর্তী শহর ওদাইসেতে দখলদার ইসরায়েলের সেনাদের টার্গেট করে হিজবুল্লাহ। আহত ও নিহত এসব সেনা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে লেবাননে প্রবেশের চেষ্টা চালিয়েছিল।

মঙ্গলবার লেবাননে প্রথম স্থল হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল। তবে আজ বুধবার হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং

রিয়াদে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ জন

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল জানে লেবাননে তাদের স্থল হামলা খুবই চ্যালেঞ্জিং হবে। ফিলিস্তিনের গাজায় তারা সহজে ঢুকে পড়তে পারলেও; লেবাননের ভেতরে প্রবেশ করতে তাদের সেনাদের বেগ পেতে হবে।

কারণ হিজবুল্লাহর যোদ্ধাদের তৈরিই করা হয়েছে এমন স্থল হামলার জন্য। তারা এক্ষেত্রে বেশ প্রশিক্ষিত। এছাড়া হিজবুল্লাহর এসব যোদ্ধার সরাসরি যুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা আছে। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের হয়ে সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, ওদাইসেতে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ যে অতর্কিত হামলা চালিয়েছে এটিকে তাদের একটি বিজয় হিসেবে ধরা হচ্ছে।

কারণ এই হামলার পর ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। অথচ শহরটিতে প্রবেশের জন্য সেখানে ব্যাপক কামান হামলা চালিয়েছিল দখলদার ইসরায়েল বাহিনী।

[atn_photocard]
আরো