সোনার বাংলা ক্যাপিটালের এমডি ইমাম হোসাইন মারা গেছেন

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাম হোসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

তথ্য মতে, চলতি বছরের গত ১৫ জুলাই ইমাম হোসাইনকে সোনার বাংলা ইন্স্যুরেন্সের এমডি ও সিইও পদে নিয়োগের জন্য অনুমোদন দেয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ইমাম হোসাইন ২০০১ সালে সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার বিভাগের প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ শুরু করেন। এক সময়ে তিনি এই বিভাগে প্রধানের দায়িত্ব পালন করেন।

এরপর তিনি ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সোনার বাংলা ক্যাপিটালের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

[atn_photocard]
আরো