ইস্টার্ন লুব্রিকেন্টসের আয় বেড়েছে ৬৭ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৭ শতাংশ বেড়েছে।

বুধবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসইর বৈঠক

লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ১৩ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস ৬৭ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯৭ টাকা ০১ পয়সা।

[atn_photocard]
আরো