রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৪৯

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৭টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকদের মধ্যে রয়েছে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, গুলশান বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, লালবাগে বিভাগ ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ২ লিটার পেট্রল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা, ১৯ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

[atn_photocard]
আরো