ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৯ ডিসেম্বর ২০২৪ ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলমও প্রধান কার্যালয়ের নির্বাহীগণ চট্টগ্রামও কক্সবাজার জেলার শাখাসমূহের সম্মানিত আমানতকারী, বিনিয়োগগ্রহীতা, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে প্রতিটি শাখায় মতবিনিময় করেন। সভায় আমানতকারীদের আস্থাবৃদ্ধিসহ ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয়নিয়ে ইউনিয়ন ব্যাংকের কর্মপরিকল্পনা আগত অতিথিদের মাঝে তুলে ধরাহয়। গ্রাহকবৃন্দ ব্যাংকেরউপ-ব্যবস্থাপনা পরিচালক ওনির্বাহীবৃন্দদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হনএবংতাঁদের সাথে মতবিনিময়ের জন্য ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপনকরেন। তাঁরা আরো বলেন, ইউনিয়ন ব্যাংক আমাদেরই ব্যাংক, আমরা ইউনিয়ন ব্যাংকের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো,ইনশাআল্লাহ।