সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় ২৮৭ শেয়ারের দরবৃদ্ধি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২৮৭ কোম্পানির শেয়ার দরবৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৯ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৫ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

বাজার মূলধন কমেছে ৬৯৫ কোটি টাকা

ডিএসইর পিই রেশিও বেড়েছে

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৮ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৯ ও ১৯৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৫৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো