ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে কঠোর হবে সরকার: উপদেষ্টা নাহিদ

ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে, তবে আন্দোলন দমন করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করে দিতে চাই, যাতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন ফ্যাসিবাদ আর না ফিরে আসে।

এ সম্পর্কিত আরো সংবাদ

অভিনেতা সোহেল খান আর নেই

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

তিনি বলেন, সামাজিকতার দিক থেকে চাপ থাকলেও সরকারের জায়গা থেকে গণমাধ্যমের ওপর কোন চাপ নেই। তবে এটাও মনে রাখতে হবে, গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া যাবেনা।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।

স্পষ্টভাষায় তিনি বলেন, শেখ হাসিনার অবশ্যই বিচার হবে। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে।

[atn_photocard]
আরো