আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

পতেঙ্গা টার্মিনালে নতুন হ্যান্ডলিং রেকর্ড

চড়া দামে মাছ-মুরগি-ডিম, তেলেও সংকট

হঠাৎ চড়া সবজির বাজার

সম্মেলনে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জনাব এবতাদুল ইসলাম, জনাব ড. সাজ্জাদ জহির, জনাব কাজী মো. মাহবুব কাশেম এফসিএ।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান এবং সারাদেশের সব শাখার ব্যবস্থাপকেরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

এ সময় আলোচকরা ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব দিলীপ কুমার মণ্ডল ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত এ ব্যবসায়িক সম্মেলন।

[atn_photocard]
আরো