শান্তা ফিক্সড ইনকাম ফান্ডের লভ্যাংশ ঘোষণা

বে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড খাতের ‘শান্তা ফিক্সড ইনকাম ফান্ডের’ ট্রাস্টি গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটি ইউনিটহোল্ডারদের ৫ দশমিক ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় আলোচ্য হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ড ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

সূত্র মতে, সমাপ্ত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৭৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৪১ পয়সা।

একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট ভ্যালু) হয়েছে ১১ টাকা ০৫ পয়সা।

[atn_photocard]
আরো