একমি পেস্টিসাইডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭২ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৩ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৫৯ পয়সা লোকসান হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল শুন্য ১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৫৩ পয়সা।

[atn_photocard]
আরো