সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের স্পন্সর হলো ওয়ালটন ফ্যান
দেশের ফুটবলে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সঙ্গে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় দেশীয় ব্র্যান্ড ‘ওয়ালটন ফ্যান’। ঢাকায় অনুষ্ঠিতব্য ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হিসেবে থাকছে দেশের ১ নম্বর এই ফ্যান ব্র্যান্ড। এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী দলের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে সহযোগিতার পথে যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়।
আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ছয় জাতির এই ফুটবল টুর্নামেন্ট, যার পর্দা নামবে আগামী ১৭ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফের এই মহাআয়োজন। ঘরের মাঠে খেলা হওয়ায় লাল-সবুজ প্রতিনিধিদলকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশাও তুঙ্গে।এবারের আসরে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে লড়বে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা। দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে এবং ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ।
বাংলাদেশি ক্রীড়াঙ্গনের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ওয়ালটন দীর্ঘদিন ধরে ফুটবলের প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে পুরুষ দলের পাশাপাশি নারী ফুটবলের আন্তর্জাতিক ম্যাচগুলোতেও নিয়মিত পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর আগে ২০২৫ সালের নারী ফুটবল ত্রিদেশীয় টুর্নামেন্ট, এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ, বাংলাদেশ-ভারত ম্যাচ এবং হংকংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-হংকং প্রীতি ম্যাচেও কো-স্পন্সর বা অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে যুক্ত ছিল ওয়ালটন।
এছাড়া ২০১৬ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন বয়সভিত্তিক ও জাতীয় নারী দলকে ক্রীড়াসামগ্রী সহায়তা এবং রাজসিক সংবর্ধনা দিয়ে উৎসাহিত করেছে প্রতিষ্ঠানটিসাফ চ্যাম্পিয়নশিপে ওয়ালটন ফ্যানের সম্পৃক্ততা নিয়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-র চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, “ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। সেই ভালোবাসার জায়গা থেকেই আমরা দীর্ঘদিন ধরে দেশের ফুটবল অঙ্গনের পাশে আছি। ঘরের মাঠে আয়োজিত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে ওয়ালটন ফ্যানকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, এই আসর তরুণ প্রজন্মকে ফুটবলে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ দলের দুর্দান্ত সাফল্য দেশবাসীকে আনন্দের বড় উপলক্ষ এনে দেবে।”
সাফ ফুটবলের মতো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ফুটবল উৎসবে ওয়ালটন ফ্যানের পৃষ্ঠপোষকতা দেশের ক্রীড়া অর্থনীতি ও ফুটবল ব্যবস্থার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।