‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়’
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০৬ মে (মঙ্গলবার) ২০২৫ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ-সাভারের আওতাধীন, বলিয়ারপুর, নগর কোন্ডা, বটতলা, দক্ষিন পাড়া, সাভার এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ১২০ ফুট অবৈধ বিতরণ লাইনে উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৫৫০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এতে ৪,৯৮,৩৯৯/- টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। এছাড়াও, ০৪ টি অবৈধ বাণিজ্যিক সংযোগ রংধনু মশার কয়েল (সাবেক এসি ওয়ান মশার কয়েল), মেসার্স এন এম আর এন্টারপ্রাইজ নামক মশার কয়েল কারখানা, মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ নামক কয়েল কারখানা ও মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ নামক কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
একই দিনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের সহায়তায় ভুইঘর মাগুর মাছের খামার এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি তার কারখানায় দুই ইঞ্চি মূল বিতরণ লাইন হতে তিনটি পয়েন্টে এক ইঞ্চি সার্ভিসটির মাধ্যমে গ্যাস লাইন ব্যবহার করতে দেখা যায়। ইতোপূর্বে এ কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছিল এবং ভ্রাম্যমান আদালত কারখানায় উপস্থিত একজনকে ১৫ দিনের জেল প্রদান করেছিল। তদুপরিও এখানে আবার অবৈধ উপায়ে গ্যাস ব্যবহার করতে দেখা যায়।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ০৬ মে ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪৯টি শিল্প, ১৭২টি বাণিজ্যিক ও ৩৩,৮৫২টি আবাসিকসহ মোট ৩৪,২৭৩টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭৬,৭৫২টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৫৮ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে