সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১৬৯টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এসময় লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১১ মে) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৩ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ইবনে সিনার বোর্ড সভা ৩০ সেপ্টেম্বর

সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৪৬ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ১২ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭৩ ও ১৮১১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪৫ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো