‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়’
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৯ মে (সোমবার) ২০২৫ জনাব নাহিদ নিয়াজ শিশির, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-বন্দরের আওতাধীন ইস্ট টাউন আবাসিক প্রকল্প, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ৩০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় প্রায় ২,২০০ ফুট লাইন পাইপ ও ২টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে ১০,০০০/- জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, জনাব হাছিবুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ -নারায়ণগঞ্জ আওতাধীন তালতলা, আমতলা, জালকুড়ি, নারায়ণগঞ্জ এলাকায় আরও একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে জিসান ওয়াশিং লন্ড্রি, শাহ জালাল ফার্নিচার ও বিসমিল্লাহ মেটাল কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় উক্ত কারখানা সমূহের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় জিসান ওয়াশিং লন্ড্রি ও শাহ জালাল ফার্নিচার কে ১,০০,০০০/-( এক লক্ষ) টাকা করে মোট ২,০০,০০০/-( দুই লক্ষ) টাকা জরিমানা করেছেন।
একই দিন, জনাব নুসরাত জাহান অনন্যা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -চন্দ্রা, জোবিঅ -চন্দ্রার আওতাধীন সুরাবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ৫ টি, বকেয়ার দায়ে ১ টি ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১৫ টি সহ মোট ২১ টি আবাসিক রাইজারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং একটি স্পটের সোর্স লাইন স্থায়ীভাবে বিচ্ছিন্নের ফলে ৬০ টি বাড়ির ১৮০ টি দ্বিমুখী চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও, শিল্প গ্রাহক মেসার্স জারা কম্পোজিট লি. এর স্হায়ী বিচ্ছিন্নকৃত সংযোগের ৪ ” সার্ভিস লাইন স্হায়ীভাবে কিলিং করা হয়েছে। উক্ত অভিযানে বিভিন্ন ব্যাসের ৪৫০ফুট লাইন পাইপ ও ২০০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এ সময় ৩ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৬, ০০০/- (ছয় হাজার) টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া, জোবিঅ -কিশোরগঞ্জ ও রাজস্ব উপশাখা -কিশোরগঞ্জ -এর বিশেষ অভিযানে বকেয়ার জন্য ৪টি আবাসিকের ৯টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৪ জন আবাসিক গ্রাহকের কাছ থেকে তাৎক্ষণিক ২,৪৭,৭০০.০০ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৫৪টি শিল্প, ২০১টি বাণিজ্যিক ও ৩৭,২১৩টি আবাসিকসহ মোট ৩৭,৬৬৮টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮২,৯২৩টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৬৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে