‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়’
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৮ জুন (বুধবার) ২০২৫ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব সিমন সরকার মহোদয়ের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -১ -এর আওতাধীন এলাকার ৩টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১টি আবাসিক ও ২টি বাণিজ্যিক মক্কা ওয়াশিং কারখানা, পাইটি, আমুলিয়া, ডেমরা ও মক্কা ওয়াশিং কারখানা, কাজলার পাড়, সুতিখালপাড়, ঢাকা -এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, বিভিন্ন ব্যাসের পাইপ ২৭২ ফুট, হোস পাইপ ৫৫ ফুট, স্টার বার্নার ১টি, পাইপ বার্নার ২টি, বয়লার রেগুলেটর ১টি ও আবাসিক রেগুলেটর ১টি জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে সর্বমোট ১,০০০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে।
একই দিনে, জনাব সৈকত রায়হান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ-সাভার -এর আওতাধীন জিরাবো বা্সস্ট্যান্ড, টঙ্গাবাড়ী, পুরাতন গরুর হাট, চাঁনগাও, বড় আশুলিয়া, সাভার এলাকার ৫টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৪৫০ টি আবাসিক ডাবল বার্ণার, ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ নামীয় ০১ টি অবৈধ শিল্প সংযোগ ও খাজানা রেস্টুরেন্ট এন্ড কাবাব ঘর, মা হোটেল এন্ড বিরিয়ানী হাউজ নামীয় ০২ টি অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আনুমানিক ২,১০০ ফুট বিতরণ লাইনের ১,৮৫০ ফুট পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এতে ৩৬,২৬,৯৫০/- টাকার মাসিক চুরি রোধ করা সম্ভব হয়েছে। এ সময় ০২ টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া, জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে ও পেট্রোবাংলার একটি তিন সদস্য বিশিষ্ট বিশেষ ভিজিলেন্স টিমের সরাসরি উপস্থিতিতে তিতাস গ্যাসের জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাটের আওতাধীন আনারপুরা, গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে চারটি ভাট্টি বিশিষ্ট একটি অবৈধ চুন কারখানা এবং আনুমানিক ৩০টি আবাসিক বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান চলাকালে, বিভিন্ন ব্যাসের ১৫০ ফুট পাইপ এবং ৪৫০ ফুট হোজ পাইপ ঘটনাস্থলেই টুকরো টুকরো করে নষ্ট করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ কর্তৃক কারখানার জমির মালিক/ভাট্টির মালিকের নামে গজারিয়া থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৮,০০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার দৈনিক আনুমানিক মূল্য ১,৩০,৪৮৪ টাকা।
এছাড়াও, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-ফতুল্লা-কুতুবপুর-এর আওতাধীন ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় অভিযানটি পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ১.৫ কিলোমিটার এলাকার আনুমানিক ৫০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১৮ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৫৬টি শিল্প, ২২১টি বাণিজ্যিক ও ৪০,৬৮৫টি আবাসিকসহ মোট ৪১,১৬২ টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮৯,৫১৬টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৭৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।