‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আরোপ’’
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ জুন (মঙ্গলবার) ২০২৫ তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ নিয়াজ শিশির-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আওতাধীন দেওভোগ, মাসদাইর বাড়ৈভোগ, ফতুল্লা, নারয়ণগঞ্জ, এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে “আয়মান হোসিয়ারি এন্ড কালার নামক ডাইং ফ্যাক্টরি”, “মায়ের দোয়া রেস্টুরেন্ট”, “বিসমিল্লাহ হোটেল” অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের কারনে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উল্লেখ্য গত ১৪ মে ২০২৫ তারিখে আয়মান হোসিয়ারি এন্ড কালার সংযোগ নামক ডাইং ফ্যাক্টরির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। এ সময়, অবৈধভাবে গ্যাস ব্যাবহারের কারনে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষনিকভাবে ০৩ জন আবাসিক গ্রাহককে ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয় ।
একই দিনে, জনাব সিমন সরকার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস, চন্দ্রা, আবিবি চন্দ্রা-এর আওতাধীন হরিনাচালা, কোনাবাড়ি, গাজিপুর এলাকার ৩টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে ১০ টি বহুতল ভবনের ১১০টি চুলা ও ৬০ টি আধাপাকা বাড়ির ৩৫০ টি ডাবল বার্নার ও ১৪ টি রেগুলেটর জব্দ সহ বিভিন্ন ব্যাসের ৫২০ ফিট পাইপ অপসারণ করা হয়েছে ।
একই দিনে,জনাব সৈকত রায়হান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আওতাধীন সানারপাড়, জুরাইন, মোহাম্মদবাগ এলাকার ৪টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ৬০ ফিট ৩/৪ ইঞ্চি পাইপ, বুস্টার ২টি, রেগুলটর ২টি, ১৫০ ফিট হোস পাইপ, ১০০ ফিট প্লাস্টিক পাইপ, ৩টি ড্রায়ার, ২টি ওভেন,৩টি হিটিং চেম্বার জব্দ করা হয়েছে । এই অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা আরোপ করা হয়।