গ্লোবাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

সূত্রে জানা গেছে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে তা কোম্পানিটি প্রকাশ করবে। পাশাপাশি সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সেই সঙ্গে একই সভায় ৩১ মার্চ ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করে তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।

[atn_photocard]
আরো