ফারইস্ট লাইফের সিইও হলেন আইডিআরএ’র সাবেক সদস্য কামরুল হাসান

বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক সদস্য কামরুল হাসান। বুধবার (১৪ আগস্ট) কোম্পানির বোর্ড সভায় তার নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

কামরুল হাসান বিমা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ প্রশাসক। তিনি এর আগে আইডিআরএ’র সদস্য হিসেবে নীতিমালা প্রণয়ন, খাত সংস্কার ও গ্রাহক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স নতুন উদ্যমে ব্যবসা সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামরুল হাসান বলেন, “ফারইস্ট লাইফের প্রতি গ্রাহকদের আস্থা পুনর্গঠন এবং আধুনিক বীমা সেবা নিশ্চিত করাই হবে আমার প্রথম লক্ষ্য।”

উল্লেখ্য, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি তাদের কর্পোরেট কাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন এনে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে।

আরো