যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা- নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৃধা বাড়ী-শনির আখড়া-নামা শ্যামপুর অংশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ১৭ আগস্ট, ২০২৫ তারিখ (রবিবার) সকাল ০৮.০০ ঘটিকা হতে সন্ধা ০৭:০০ ঘটিকা পর্যন্ত মোট ১১ (এগারো) ঘণ্টা জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরনী, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ

আরো