সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ৪২৭ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ০২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

সূত্র মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ পয়েন্ট ১৭ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৯০ ও ২১০৫ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৮টি, কমেছে ১১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের।

[atn_photocard]
আরো