সূচকের উত্থানে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ নভেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় (বেলা ১১টা ০৪ মিনিট পর্যন্ত) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬ পয়েন্টে।

এ সময় শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ০ দশমিক ০৬ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ পয়েন্টে, আর ‘ডিএস–৩০’ সূচক বেড়েছে ৫ দশমিক ৯৪ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ৯৫২ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের উত্থানে বাড়ল তিন শতাধিক শেয়ারের দর

সূচকের উত্থানে চলছে লেনদেন

প্রথম ঘণ্টা শেষে ডিএসইতে মোট ১৩৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯২টির শেয়ারদর বেড়েছে, ১০৬টির কমেছে, এবং ৮২টির দর অপরিবর্তিত রয়েছে।

[atn_photocard]
আরো