“সোনালী ব্যাংকে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন”
সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৫ পালিত হয়েছে। ১০ নভেম্বর সোমবার ব্যাংকের সেন্ট্রাল একাউন্টস ডিভিশনে (অপারেশন) আয়োজিত অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে কেক কাটেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আবু সাঈদ।
এসময় চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব মো. ইকবাল হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ ইসমাইল, জনাব অলক কুমার বল, জনাব মো. মাসুদুর রহমান, সেন্ট্রাল একাউন্টস ডিভিশনের (অপারেশন) নির্বাহী-কর্মকর্তারাসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সেন্ট্রাল একাউন্টস ডিভিশনের পক্ষ হতে দিবসটি উপলক্ষে ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।