জনতা ব্যাংক পিএলসি-এর ৮৬৭তম বোর্ড সভা অনুষ্ঠিত
জনতা ব্যাংক পিএলসি-এর ৮৬৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয়েরবোর্ড সভা অনুষ্ঠিত।
সভায় ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবূর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মোঃ আহসান কবীর, মো. কাউসার আলম ও অধ্যাপক ড. এ এ মাহবুব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম, মো. আশরাফুল আলম এবং সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকবৃন্দ সভায় অংশ নেন।
সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।