এবারও ফ্রিজ, এসি ও টিভিতে দেশসেরা ব্র্যান্ডের গৌরব অর্জন করলো ওয়ালটন

আবারো দেশের সেরা রেফ্রিজারেটর, এসি (এয়ারকন্ডিশনার) ও টেলিভিশন ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন। ৩টি ক্যাটাগরিতে ওয়ালটন পেয়েছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ এর সম্মাননায় ভূষিত হয়েছে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন। এই নিয়ে ওয়ালটন রেফ্রিজারেটর টানা ১২বার, টিভিতে টানা ৩ বার এবং এসিতে পরপর দুই বছর বেস্ট ব্র্যান্ডের সম্মাননা পেলো।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’ এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটনকে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর, এসি ও টিভি ব্র্যান্ডের সম্মাননা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

কমলো সোনার দাম

এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর

অনুষ্ঠানে পুরস্কারগুলো গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন ও তানভীর আঞ্জুম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় দেশজুড়ে ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারসহ প্রতিষ্ঠানে কর্মরত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ। তিনি বলেন, ওয়ালটনের স্বপ্ন বাংলাদেশকে এআই, আইওটি বেজড উদ্ভাবনী প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন হাবে পরিণত করার পাশাপাশি ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায় পৌঁছে দেওয়া। সেই স্বপ্ন বাস্তবায়নে ফ্রিজ, এসি, টিভিসহ অন্যান্য প্রযুক্তিপণ্যে প্রতিনিয়ত এআই, আইওটির মতো উদ্ভাবনী ও সর্বাধুনিক সব স্মার্ট প্রযুক্তি সংযোজন করছে ওয়ালটন। স্মার্ট পণ্য রপ্তানির মাধ্যমে এরইমধ্যে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করা হয়েছে। একশটিরও বেশি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের টার্গেট নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ করছে ওয়ালটন। দেশসেরা ব্র্র্যান্ডের মর্যাদা ও স্বীকৃতি অর্জনের এই ধারাবাহিক সাফল্য ওয়ালটনের বিশ্বজয়ের পথচলায় নিঃসন্দেহে এক বিশাল অনুপ্রেরণা।

[atn_photocard]
আরো