কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
মেসার্স ইন্টারকন্টিনেন্টাল, ১ নম্বর মিন্টু রোড, ঢাকার বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ (বুধবার) রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।