ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, পরিচালক নাজনীন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এ সময় বক্তারা ন্যাশনাল ব্যাংকের গৌরবময় পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন এবং গ্রাহকসেবার মান উন্নয়নসহ ব্যাংকের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।
তারা ভবিষ্যতেও আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা প্রদানের মাধ্যমে ন্যাশনাল ব্যাংককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।