এনআরবি ব্যাংক গ্রাহকদের স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড়
এনআরবি ব্যাংক পিএলসির তাদের সকল কর্মকর্তা, কার্ড ব্যবহারকারী গ্রাহক ও তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে Concord Diagnostics & Molecular Lab BD Limited এবং EW Villa Medica Bangladesh–এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং নোয়া পাড়া গ্রুপের চেয়ারম্যান মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় ব্যাংকের কর্মকর্তা, কার্ড ব্যবহারকারী গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা ল্যাবরেটরি পরীক্ষা, রেডিওলজি, কার্ডিয়াক ইমেজিং, ওয়েলনেস, নান্দনিক ও চর্মরোগ চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবায় আকর্ষণীয় মূল্য ছাড় সুবিধা পাবেন।