সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১৩৮৮ কোটি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮০ শেয়ারের দর কমেছে। গত কার্যদিবসে তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ২৮ পয়েন্ট কমছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৮১ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৬৮ পয়েন্ট কমে ২ হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ৩৮৮ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬০টি কোম্পানির, বিপরীতে ১৮০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

[atn_photocard]
আরো