দরপতনের শীর্ষে বিডি থাই ফুড
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।স্টকমার্কেট বিশ্লেষণ করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ১৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সেনা ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৬ দশমিক ৭৫ শতাংশ কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি।