প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৫০০ কোটি টাকা তুলবে অ্যাপেক্স ফুটওয়্যার
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়ন ও ঋণের বোঝা কমানোর লক্ষ্যে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ছেয়ে ৫০০ কোটি টাকা তুলবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ জন্য কোম্পানির শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন প্রয়োজন হবে।
শেয়ারহোল্ডারদের অনুমোদনের সাপেক্ষে কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধি সংশোধন করা হবে।