ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫টি কোম্পানির মোট ২৬ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ওরিয়ন ফার্মার ৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার, দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মার ৩ কোটি ৯৩ লাখ ২১ হাজার ও তৃতীয় স্থানে এমারেল্ড অয়েলের ১ কোটি ৫০ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জহোলসিম বাংলাদেশের ১ কোটি ৪৪ লাখ ৩১ হাজার, একমি পেস্টিসাইডের ১ কোটি ৪২ লাখ ৬৩ হাজার, বীচ হ্যাচারির ১ কোটি ৬ লাখ ২২ হাজার, এএফসি এগ্রো বায়োটেকের ৭৯ লাখ ২ হাজার, ফাইন ফুডসের ৭১ লাখ ৫০ হাজার, সোনালী লাইফের ৬৭ লাখ ৫৮ হাজার এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ৬১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো