মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে তালিকাভুক্তি সংক্রান্ত সভা করবে ডিএসই

স্টক এক্সচেঞ্জে নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তি ত্বরান্বিত করা এবং পুঁজিবাজার উন্নয়নে মানসম্পন্ন আইপিও আনতে “মার্চেন্ট ব্যাংকারদের সাথে তালিকাভুক্তি সংক্রান্ত সমন্বয় সভা” করবে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিমিটেড।

আগামীকাল (২১ আগষ্ট) বিকেল ৩ টায় ডিএসই ট্রেনিং একাডেমিতে (লেভেল ১৩)- এ সভা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

এমারেল্ড অয়েলে চেয়ারম্যান ও এমডি নিয়োগ

সূচকের পতনে চলছে লেনদেন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট মোঃ ছায়েদুর রহমান।

এছাড়াও উপস্থিত থাকবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ।

আরো