কারণ ছাড়াই বাড়ছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।

রোববার (২৪ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Price Sensitive Information of Sikder Insurance Company…

Insurance Company Ltd Price Sensitive Information of…

Statement of Financial Position (Un-audited) Navana…

তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৯ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩০ টাকা ৮০ পয়সা। ২১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকা ৯০ পয়সা উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

আরো