আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ অক্টোবর
পুঁজিবাজারের তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।